০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

আজ দেশে ফিরবেন ৫ হাজারের বেশি হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তোষ

আজ দেশে ফিরবেন ৫ হাজারের বেশি হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তোষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ মে, ২০২৬, ১০:২৩

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দ্বিতীয় দিনের মতো দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। আজ রোববার (৩১ মে) দ্বিতীয় দিনে ১৪টি বিশেষ ফ্লাইটে ৫ হাজিরেরও বেশি হাজীর দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটে হাজিরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন।

এদিকে দীর্ঘ সফর শেষে দেশের মাটিতে পা রেখে বিমানবন্দরে নেমে এবারের সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা জানান, বিগত বছরগুলোর তুলনায় এ বছর হজ পালনে তাদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি। বাংলাদেশ এবং সৌদি আরব—উভয় প্রান্তেই হাজিদের জন্য থাকা, খাওয়া এবং যাতায়াতসহ সব ধরনের সুযোগ-সুবিধা অত্যন্ত গোছানো ও সুশৃঙ্খল ছিল।

বিশেষ করে নারী হাজিরাও এবারের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে জানিয়েছেন, অত্যন্ত স্বস্তিদায়ক এবং নিরাপদ পরিবেশে তারা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষের আন্তরিক অভ্যর্থনা ও দ্রুততম সময়ে লাগেজ হস্তান্তরের প্রক্রিয়ায় হাজিদের মুখে হাসির রেখা দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাজিদের নিরাপদ ও নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করতে বিমানবন্দর ও হজ ক্যাম্পের সব ধরনের প্রস্তুতি চালু রয়েছে এবং আগামী দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখা হবে।

আরও পড়ুন