‘ভুয়া ডাক্তার’ সেজে সাবেক প্রতিমন্ত্রী বাবার সঙ্গে সাক্ষাৎ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ২০:২২
আওয়ামী লীগের সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পরিবার নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গত ২৬ এপ্রিল লন্ডন থেকে দেশে ফেরার পর ৩০ এপ্রিল শনিবার রাতে ছদ্মবেশে বাবার সঙ্গে দেখা করে পুনরায় দেশত্যাগ করেছেন এনাম-কন্যা শবনম ফারিয়া।
ছাত্রহত্যা মামলার আসামি ডা. এনামুর রহমান গত ২৯ এপ্রিল থেকে জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঢাকা ইউনাইটেড হাসপাতালের ৫ তলায় চিকিৎসাধীন রয়েছেন। ২ মে, শনিবার দিনে ডা. এনামের মেয়ে শবনম ফারিয়া তার নিজস্ব গানম্যান নিয়ে ওই হাসপাতালে উপস্থিত হন। নিজেকে গোপন রাখতে তিনি গায়ে ডাক্তারের অ্যাপ্রন চড়িয়ে ‘নকল ডাক্তার’ সাজেন এবং নিজের গানম্যানকে কেবিনের বাইরে পাহারায় রেখে ভেতরে প্রবেশ করেন। এভাবে টানা ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সেখানে সশস্ত্র দেহরক্ষী সহকারে অবস্থান করে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা চালাতে থাকেন। সূত্র জানায়, ভারত থেকে আসা বিশেষ নির্দেশনার ভিত্তিতেই তিনি এই গোপন সাক্ষাত করেন। তবে ফারিয়ার সাথে দ্বিমত পোষণ করেন ডাক্তার এনাম এরপর এই ঘটনার জানাজানি হওয়ায় রাতেই তিনি পুনরায় দেশ ছেড়ে লন্ডনে পালিয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, শবনম ফারিয়াকে হাসপাতালের কড়া নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রোটোকল ভেদ করতে সরাসরি সহায়তা করেন ডা. রফিকুর সালেহীন। তিনি নিজের চেম্বার থেকে অ্যাপ্রন ও মাস্ক এনে দিয়ে ফারিয়াকে ‘ভুয়া ডাক্তার’ সাজতে সাহায্য করেন, যাতে গার্ডদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কেবিন সহকারী জানান, ঘটনার আগে ডা. রফিকুরের চেম্বারে ফারিয়াকে একাধিকবার মিটিং করতে দেখা গেছে। তবে এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও হাসপাতাল কর্তৃপক্ষ বা ডা. রফিকুরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে প্রশ্ন উঠেছে লন্ডন থেকে এসেই জুলাইয়ে ছাত্র হত্যা মামলার আসামি এনামের কন্যা এতোটা সহজে কাদের সহযোগিতায় গান ম্যান পেয়েছেন তিনি ।
জানা গেছে, দুদকের মামলার পর আইনি ও রাজনৈতিক সুরক্ষা পেতে এনামের বড় স্ত্রী রওশন আক্তার চৌধুরী বর্তমানে বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী প্রতিমন্ত্রীর স্ত্রীর এমন ‘ভোল বদল’ নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বর্তমানে রওশন এখনো আওয়ামী আমলের অর্জিত অবৈধ সম্পদ বিদেশে পাচার অব্যাহত রেখেছেন এবং এই মানি লন্ডারিং প্রক্রিয়ার প্রধান সহযোগী হিসেবে কাজ করছেন তার লন্ডন প্রবাসী কন্যা ফারিয়া। লন্ডনে তাদের একটি বিলাসবহুল বাড়িও রয়েছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, নিজেকে সুরক্ষিত রাখতে এনাম-পত্নী রওশন আক্তার চৌধুরী এখন বিএনপির ছায়াতলে আশ্রয়ে নিরাপদ রেখেছেন।
এরআগে ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৫ সালের ৯ মার্চ ডা. এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে রওশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২৯৯ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়, যার প্রেক্ষিতে তাকে সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়েছিলো। দুদকের মামলায় অভিযুক্ত এই বিপুল পরিমাণ টাকা রওশন আক্তার চৌধুরী তার কন্যা শবনম ফারিয়ার মাধ্যমেই লন্ডনে পাচার করেছিলেন।
আরও পড়ুন
- • নির্মাণসামগ্রীর দাম ও ব্যয় বৃদ্ধিতে চাপে আবাসন খাত, কমেছে নির্মাণকাজের গতি
- • ইতিহাস গড়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল
- • নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেফতারের আইনি পথ খুঁজছেন মেয়র জোহরান মামদানি
- • প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: বিশ্বজুড়ে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করল ওয়াশিংটন
- • আজ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী
- • শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আসামি শেখ হাসিনাসহ ৪১ জন
- • ৬০ বছর পর বিশ্বকাপে আবার মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, ইতিহাস কার পক্ষে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
