২০ জুলাই ২০২৬, সোমবার, ০২:২৯

শিরোনাম
পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ

শাপলা ছাড়া প্রতীক না নিলে নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দেবে ইসি

শাপলা ছাড়া প্রতীক না নিলে নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দেবে ইসি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ০৯:৫৮

নির্বাচন কমিশনের বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তা দেয়ার সুযোগ নেই বলে আবারো জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, শাপলা ছাড়া প্রতীক না নিলে ইসি নিজস্ব বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ করে দেবে। ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বিষয়ে সিদ্ধান্ত না নিলে ইসি সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব।

শাপলা প্রতীক পেতে ইসির সঙ্গে একাধিকবার বৈঠক ও চিঠি আদান প্রদান হয় এনসিপির। বিভিন্ন সময়ে এনসিপি নেতারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি দেন, প্রয়োজনে এই প্রতীক পেতে তারা লড়বেন রাজপথে। পাশাপাশি নির্বাচনে অংশ্রগ্রহণের বিষয়েও পুণর্বিবেচনা করবেন। অন্যদিকে ইসি বারবার বলে আসছে, শাপলা তাদের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় না থাকায় এটি এনসিপিকে বরাদ্দ দেয়া সম্ভব নয়।

আরও পড়ুন