জোট নয়, আলাদা পথে এনসিপি: নাহিদ ইসলাম
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩০
সাত দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে জামায়াতে ইসলামীর সঙ্গে নেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি স্বাধীন রাজনৈতিক কৌশল নিয়েই এগোবে বলে জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “বড় দলগুলোর সঙ্গে এই মুহূর্তে কোনো জোট নয়। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে চায় এনসিপি।”
নাহিদ আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়নে গণপরিষদের বিকল্প নেই। তাই অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করে মাঠে নামবে দলটি।
শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের কোনো যৌক্তিকতা নেই বলেও দাবি করেন তিনি। উচ্চকক্ষে পিআর পদ্ধতির দাবিও পুনর্ব্যক্ত করেন নাহিদ ইসলাম।
এ সময় সদস্যসচিব আখতার হোসেন বলেন, “আওয়ামী দোসররা এখনো সক্রিয়। তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।”
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও অংশ নেন।
আরও পড়ুন
- • ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- • তারকাদের আড়ালে স্পেনের আসল স্থপতি লুইস দে লা ফুয়েন্তে
- • ইসলামে তালাক: শেষ সমাধান, প্রথম নয়
- • পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • বিশ্বকাপ ফাইনালে তারকাদের জমকালো হাফটাইম শো
- • ফাইনালে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেন শান্ত
- • গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড়
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
