১৯ জুলাই ২০২৬, রবিবার, ০৯:৫০

শিরোনাম
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

রংপুরে শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা, সহযোগিতায় বিএনপি নেতা

রংপুরে শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা, সহযোগিতায় বিএনপি নেতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১৫:৪৫

রংপুর মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডে অসহায় ও নিম্নআয়ের পরিবারের শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নতে খতনার আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) জুম্মাপাড়ার করিমিয়া মাদ্রাসা সংলগ্ন সাবেক কাউন্সিলর কার্যালয়ে দিনব্যাপী এই সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এবং সাবেক কমিশনার মরহুম ছোট মুসলিমের স্মরণে টানা দশমবারের মতো এ আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য মো. লিটন পারভেজ।

আয়োজকরা জানান, দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে অন্তত ১০০ জন শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করা হয়। খতনার পর প্রতিটি শিশুকে লুঙ্গি, গেঞ্জি, গামছাসহ প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, জাসদের রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. নুরুজ্জামান মানিক, জেলা যুবদলের সহসভাপতি মো. বিপ্লব হোসেন বিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাপোলো চৌধুরী এবং দেউতি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মো. রাশেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন