মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ- দাম ২৮০০ টাকা কেজি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১৪:৩২
বর্ষা মানেই ইলিশের মৌসুম। বাজারে রুপালি ইলিশের সরবরাহ বাড়তে শুরু করেছে। তবে সরবরাহ বাড়লেও দাম কমেনি। রাজধানীর বিভিন্ন বাজারে কেজিপ্রতি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকায়। ফলে ইলিশ কিনতে এসে দাম শুনে খালি হাতেই ফিরছেন অনেক ক্রেতা।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার, চন্দ্রিমা বাজার, ঢাকা উদ্যান, কাদেরাবাদ হাউজিং ও জেনেভা ক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, ৪৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা। আর এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে।
টাউন হল বাজারে মাছ কিনতে আসা শাওন বলেন, ইলিশ কেনার ইচ্ছা ছিল। কিন্তু দাম শুনে শেষ পর্যন্ত ছোট মাছ কিনে ফিরতে হচ্ছে। সংসারের অন্যান্য খরচ সামলে এত দামে ইলিশ কেনা সম্ভব নয়।
একই বাজারের ক্রেতা চন্দনা রানী জানান, কয়েকটি দোকান ঘুরে শেষ পর্যন্ত এক কেজির একটু বেশি ওজনের দুটি ইলিশ ৪ হাজার ২০০ টাকায় কিনেছেন। তাঁর অভিযোগ, বাজারে নতুন ধরা ইলিশের তুলনায় হিমাগারে সংরক্ষিত মাছই বেশি।
চন্দ্রিমা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী সাইফুল বলেন, সন্তানদের আবদারের কারণে ছোট একটি ইলিশ কিনেছেন। বড় ইলিশ কেনার সামর্থ্য নেই।
জেনেভা ক্যাম্প বাজারের এক ক্রেতা বলেন, ইলিশের মৌসুমে অন্তত এক-দুবার কিনতে চান। কিন্তু এখন এক কেজি ইলিশ কিনতেই কয়েক দিনের বাজারের টাকা খরচ হয়ে যায়। তাই এবার আর কেনা হয়নি।
ঢাকা উদ্যান বাজারে গৃহিণী খাদিজা বেগম বলেন, বাজারে মাছের অভাব নেই, কিন্তু দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই দেখে গেলেও কেনার সাহস হচ্ছে না।
বিক্রেতাদের ভাষ্য, এখনো বাজারে পর্যাপ্ত পরিমাণে নদীর তাজা ইলিশ আসেনি। ফলে হিমাগারে সংরক্ষিত মাছের আধিক্য রয়েছে এবং দামও তুলনামূলক বেশি।
চন্দ্রিমা বাজারের মাছ বিক্রেতা মামুন বলেন, তাঁর দোকানে ছোট আকারের ইলিশ ১ হাজার থেকে ১ হাজার ৪৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এলাকার ক্রেতাদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করেই তিনি বড় ও বেশি দামের মাছ কম রাখেন।
টাউন হল বাজারের বিক্রেতা বাদশা মিয়া বলেন, এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর আকারভেদে ছোট মাছের দাম ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। তাঁর দাবি, এখনো বাজারে নতুন ইলিশের সরবরাহ স্বাভাবিক হয়নি।
সরেজমিনে দেখা গেছে, বাজারে ক্রেতার উপস্থিতি থাকলেও অনেকেই শুধু দাম জিজ্ঞেস করে ফিরে যাচ্ছেন। কেউ কেউ ছোট আকারের ইলিশ কিনছেন, আবার অনেকে বাজেটের কারণে অন্য মাছের দিকে ঝুঁকছেন।
ক্রেতাদের অভিযোগ, বর্ষার মৌসুমে সরবরাহ বাড়লেও ইলিশের দাম এখনো সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের নাগালের মধ্যে আসেনি। ফলে মৌসুমি এই জনপ্রিয় মাছ কিনতে গিয়ে অনেককেই হতাশ হয়ে ফিরতে হচ্ছে।
আরও পড়ুন
- • ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস, ৮ নদীবন্দরে সতর্কতা
- • ‘ট্রাম্পের স্বাক্ষর বিশ্বাসযোগ্য নয়’, যুক্তরাষ্ট্রকে তীব্র আক্রমণ মোজতবা খামেনির
- • জর্ডানে ২ মার্কিন সেনা নিহতের পর ইরানে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখছে পাকিস্তান
- • ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকাদের তালিকা প্রকাশ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • পানির নিচে রাজধানীর সড়ক, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের নির্দেশ পুলিশের
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
