জর্ডানে ২ মার্কিন সেনা নিহতের পর ইরানে ফের যুক্তরাষ্ট্রের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ০৯:৩৮
জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার জেরে ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৮ জুলাই) রাতে এই হামলা পরিচালনা করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানের স্থানীয় সময় রোববার রাত দেড়টা থেকে অভিযান শুরু হয়।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এই হামলার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা আরও দুর্বল করা এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলায় জড়িত আইআরজিসি সদস্যদের দ্রুত জবাব দেওয়া।
এর আগে শনিবার সেন্টকম জানায়, গত শুক্রবার জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হন। ওই হামলায় কয়েকজন সেনা আহত হয়েছেন এবং একজন সেনা এখনও নিখোঁজ রয়েছেন। সেন্টকম ও মিত্র বাহিনী হামলা প্রতিহত করার সময় হতাহতের এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়।
সেন্টকম আরও জানায়, চিকিৎসার জন্য জর্ডানের হাসপাতালে নেওয়া চার মার্কিন সেনাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত অন্য সেনারাও চিকিৎসা শেষে পুনরায় দায়িত্বে যোগ দিয়েছেন।
নিহত সেনাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয়সহ অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে সেন্টকম।
এদিকে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার সময় ইরানের কেশম দ্বীপে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একই সময়ে দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
সূত্র: আনাদোলু
আরও পড়ুন
- • কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস আজ
- • সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি
- • এসএসসির ফল ও এইচএসসির পুনঃপরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের বিশেষ বার্তা
- • বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প,থাকবে লেভেল-১’ নিরাপত্তা ব্যবস্থা
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
- • জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
- • শাপলাচত্বর হত্যাকাণ্ডের তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য পেল চিফ প্রসিকিউটর
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
