১৯ জুলাই ২০২৬, রবিবার, ১৬:০৬

শিরোনাম
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস আজ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

‘ট্রাম্পের স্বাক্ষর বিশ্বাসযোগ্য নয়’, যুক্তরাষ্ট্রকে তীব্র আক্রমণ মোজতবা খামেনির

‘ট্রাম্পের স্বাক্ষর বিশ্বাসযোগ্য নয়’, যুক্তরাষ্ট্রকে তীব্র আক্রমণ মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ০৯:৪০

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অভিযোগ করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) যুক্তরাষ্ট্র বারবার লঙ্ঘন করেছে। তার দাবি, এর মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই।

শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এসব মন্তব্য করেন মোজতবা খামেনি। খবর বার্তাসংস্থা আনাদোলুর।

খামেনি বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের স্বাক্ষরিত সমঝোতা বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই।’

তিনি আরও অভিযোগ করেন, ‘জবরদস্তি, একচ্ছত্র আধিপত্য এবং নিষ্ঠুরতা—এসবই যুক্তরাষ্ট্রের নীতি ও আদর্শের অবিচ্ছেদ্য অংশ।’

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ওয়াশিংটন যদি সংঘাত আরও বাড়ানোর পথ বেছে নেয়, তাহলে তাদের আরও বড় মূল্য দিতে হবে এবং আরও অপমানের মুখে পড়তে হবে।

তিনি দাবি করেন, ইরানের জনগণ ও ‘প্রতিরোধ অক্ষ’ (রেজিস্ট্যান্স ফ্রন্ট) যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে, যা তারা কখনও ভুলতে পারবে না।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে খামেনি বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণ ও রাষ্ট্রের সব স্তরের মধ্যে জাতীয় ঐক্য বজায় রাখা এবং অপরাধী ও ধূর্ত মার্কিন শত্রুর বিরুদ্ধে ইরানের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করা।’

তার ভাষ্য, সাম্প্রতিক সময়ে ইরানের দক্ষিণাঞ্চলে ইসলামি যোদ্ধাদের সাহসিকতা এবং সাধারণ মানুষের দৃঢ়তা যুক্তরাষ্ট্রের জন্য ‘অবিস্মরণীয় শিক্ষা’ হয়ে থাকবে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই ঐতিহাসিক সময়ে বিজয় অর্জনের চাবিকাঠি হলো জাতীয় ঐক্য বজায় রাখা এবং বিভেদ ও মতবিরোধ এড়িয়ে চলা।’

এর আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত লঙ্ঘন করায় তেহরানও ওই সমঝোতার প্রতি নিজেদের অঙ্গীকার স্থগিত করেছে।

উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে সেই সমঝোতার পরও দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে।

সূত্র: আনাদোলু

আরও পড়ুন