কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে দেশে ৫৬ লাখ কর্মসংস্থান ঝুঁকিতে: দেবপ্রিয় ভট্টাচার্য
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ১৪:৩১
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিকস ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে দেশে প্রায় ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত ওই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে দেশে প্রায় ৫৬ লাখ কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে। একই সময়ে প্রায় ৫০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হলেও সেই কাজের জন্য দেশের তরুণরা কতটা প্রস্তুত, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, “যে নতুন কাজ সৃষ্টি হবে, তার জন্য আমাদের যুবসমাজ প্রস্তুত নয়—এটাই বড় উদ্বেগ।”
তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষায় শুধু প্রবেশাধিকার নিশ্চিত করাই যথেষ্ট নয়, বরং শিক্ষার মান ও ফলাফল নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীরা স্কুলে ভর্তি হলেও তারা মানসম্মত শিক্ষা পাচ্ছে কি না, সেটিই এখন মূল প্রশ্ন।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য জানান, শিক্ষা খাতকে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মতে, শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে শুধু নীতিগত আলোচনা যথেষ্ট নয়, বরং সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ ও এর কার্যকর ব্যবহার নিয়েও প্রশ্ন রয়েছে। শুধু অবকাঠামো নয়, শিক্ষকদের মানোন্নয়ন এবং শিক্ষার গুণগত উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদসহ অনেকে।
আরও পড়ুন
- • ‘কখনো প্রেম করিনি’, নিজেকে সিঙ্গেল বললেন দীঘি
- • বিশ্বকাপজয়ীদের প্রথমবার দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং
- • দুপুরের মধ্যে যেসব এলাকায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি
- • যুক্তরাষ্ট্র হামলা চালালে লোহিত সাগরের পথ বন্ধে হুথিদের প্রস্তুত থাকতে বলেছে ইরান
- • কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল,স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ
- • একসঙ্গে মরার পরিকল্পনা-যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, প্রেমিকা উধাও
- • ইরানের বান্দর-ই খামির সেতুতে মার্কিন বিমান হামলা, নিহত বেড়ে ৭
- • যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিদ্যুৎ,রেলস্টেশনসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
