ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ আছে, অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬, ১৯:৫৫
দেশের বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে জানিয়ে সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “ভোজ্য তেলসহ জ্বালানি ও এলএনজি গ্যাসের কোনো সংকট নেই। অযথা আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার প্রতিযোগিতায় নামার কোনো কারণ নেই। মানুষের এই প্রতিযোগিতার সুযোগ নিয়ে কিছু বিক্রেতা দাম বাড়ানোর চেষ্টা করতে পারে।”
তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখা গেছে, রাস্তার পাশের বড় দোকানগুলোতে পর্যাপ্ত তেল রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের ছোট কোনো কোনো দোকানে সীমিত মজুত রেখে দুই-তিন টাকা বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, অসাধু কোনো ব্যবসায়ী যাতে এই সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সরকার কঠোর নজরদারি রাখছে।
আরও পড়ুন
- • দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রী মুনতিয়ানুর পদত্যাগ
- • ম্যাচের আগে বড় দুশ্চিন্তা, আর্জেন্টিনা ম্যাচে বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ‘আলফা’য় সর্বোচ্চ পারিশ্রমিক আলিয়ার, কত পেলেন অন্যরা?
- • বড় পর্দায় বিশ্বকাপ দেখায় পুলিশের বিশেষ নজরদারি
- • খামেনির দাফনের আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যুক্তরাষ্ট্রে বৈঠকে সম্মতি
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- • বাজার নিয়ন্ত্রণে এআই ব্যবহার করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
