হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর অবস্থানে লেবানন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ২২:৩৫
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে লেবাননজুড়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সব ধরনের সামরিক ও সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
সোমবার (২ মার্চ) লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই কঠোর সিদ্ধান্তের কথা জানান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে লেবানন রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়াই ইসরায়েল অভিমুখে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েলি বাহিনী লেবাননে পাল্টা বিমান হামলা চালালে অন্তত ৩১ জন নিহত হন। সরকারের নীতি বহির্ভূতভাবে হিজবুল্লাহর এই একক সিদ্ধান্ত লেবাননকে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে—এমন আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালাম যৌথভাবে হিজবুল্লাহর এই পদক্ষেপকে দেশের ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছেন। তারা সতর্ক করে বলেন, হিজবুল্লাহর এসব কর্মকাণ্ড ইসরায়েলকে লেবাননের ওপর পাল্টা হামলার বৈধ অজুহাত দিচ্ছে। তবে দীর্ঘকাল ধরে প্রভাবশালী ও সশস্ত্র এই সংগঠনটির বিরুদ্ধে সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন
- • ক্রীড়া কার্যক্রমে নতুন নির্দেশনা, রিপোর্ট চাইছে মাউশি
- • ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলার দাবি সেন্টকমের
- • হরমুজ সংকটে যুদ্ধ নয়, আলোচনার আহ্বান ভ্যান্সের
- • ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • ফাইনালের আগেই ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- • যুদ্ধের মাঝেই আলোচনার বার্তা, ট্রাম্পের নতুন দাবি
- • কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: শনিবার ১৬টি স্পিলওয়ে গেট খুলবে
- • বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে নিয়ে মুখ খুললেন মেসি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থনের কারণ মেসি নন: নেতানিয়াহু
