১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ০৬:২১

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ওয়াশিংটন-তেহরান সমঝোতায় লেবাননের যুদ্ধ বন্ধের আশা হিজবুল্লাহর

ওয়াশিংটন-তেহরান সমঝোতায় লেবাননের যুদ্ধ বন্ধের আশা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১০:২৯

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো চুক্তির মধ্যে লেবাননের চলমান সংঘাতের বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেছে হিজবুল্লাহ। শুক্রবার এক বক্তব্যে সংগঠনটির শীর্ষ রাজনীতিক হাসান ফাদলাল্লাহ এ মন্তব্য করেন।

হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত আল-মানার টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, “যদি কোনো চুক্তি হয়, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি, তারা যেকোনো সমঝোতার মধ্যে লেবাননের বিষয়টি অন্তর্ভুক্ত করার ওপর জোর দেবে।”

১৯৮২ সালে ইরানের বিপ্লবী গার্ডের সহায়তায় গঠিত হিজবুল্লাহ গত ২ মার্চ আঞ্চলিক সংঘাতে ইরানের সমর্থনে সক্রিয়ভাবে অংশ নেয়। ইরানি কর্মকর্তারাও একাধিকবার বলেছেন, বৃহত্তর কোনো আঞ্চলিক চুক্তির অংশ হিসেবে লেবাননের যুদ্ধ বন্ধ করতে হবে।

এদিকে একজন পশ্চিমা সূত্র জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম) আগামী রোববারের মধ্যেই স্বাক্ষরিত হতে পারে। তবে চুক্তির ভাষা এখনো চূড়ান্ত হয়নি। একই সঙ্গে ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে যে, লেবাননের যুদ্ধ বন্ধের বিষয়টি চুক্তির অংশ হতে হবে।

গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেন, “হিজবুল্লাহ এই যুদ্ধে বড় ধরনের ত্যাগ স্বীকার করেছে” এবং “লেবানন যেকোনো যুদ্ধবিরতি বা চুক্তির অবিচ্ছেদ্য অংশ হবে।”

অন্যদিকে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা এখনো ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবারও বিভিন্ন শহর ও গ্রামে নতুন করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে একাধিক যুদ্ধবিরতির আলোচনা চললেও এখনো সংঘাত থামেনি। হিজবুল্লাহ এসব আলোচনায় সরাসরি অংশ নিচ্ছে না এবং লেবাননের সরকারকে আলোচনা প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।

এছাড়া সম্প্রতি ঘোষিত যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনাও প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। ওই পরিকল্পনায় দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সরিয়ে নেওয়ার প্রস্তাব ছিল।

সূত্র: রয়টার্স

প্রতিফলন/রাশ

আরও পড়ুন