জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ২০:৫৯
নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বাংলা নববর্ষ ১৪৩৩ (পহেলা বৈশাখ) উদযাপন করা হয়েছে। বরেণ্য শিল্পীদের ধারাবাহিক পরিবেশনায় বাউল গান, ভাওয়াইয়া ও দেশীয় সংগীত বর্ষবরণ উৎসবে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
প্রেস ক্লাব সদস্যদের সন্তানদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ এসো’ গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।
সকাল ৮টায় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য খই, মুড়ি-মুড়কি, পায়েস, বাতাসা, খিচুড়ি ও পান্তা-ইলিশসহ প্রাতঃরাশের আয়োজন করা হয়।
মধ্যাহ্নভোজে দেশীয় বিশেষ খাবারে সদস্যরা সপরিবারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করেন পুতুল বাউল, উপমা বাউল, উল্কা হোসেন, ইমু বাউল ও শামিম বাউল। এ ছাড়া শিল্পকলা একাডেমির শিল্পী সোহানুর রহমান, আবিদা রহমান সেতু ও মোহনা দাস গান পরিবেশন করেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচ পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সংস্কৃতির বহুত্ববাদ না বুঝে নববর্ষের ওপর কেউ কেউ নানা মতের মুখোশ চাপিয়ে দিতে চায়।
বাংলা নববর্ষের ইতিহাস তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, মোগলরা যখন এই সনের প্রবর্তন করেন, তখন তারা হিজরি সাল থেকে সংখ্যা গ্রহণ করেন এবং এর মূল ভিত্তি হিসেবে কৃষকের ফসল ও হালখাতার সংস্কৃতিকে গ্রহণ করেন। ফলে এর মধ্যেই আমাদের বাংলাদেশি সংস্কৃতির বৈশিষ্ট্য নিহিত রয়েছে।
জহির উদ্দিন স্বপন আরো বলেন, বাংলা নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ঐক্যের বন্ধন গড়ে ওঠে। এই উৎসব আমাদের সম্মিলিত ঐক্যের এক অনন্য প্রতিচ্ছবি। আমাদের দেশকে যেমন নিজের পায়ে দাঁড় করাতে হবে, তেমনি আমাদের চিন্তা ও সংস্কৃতিকেও উচ্চতায় তুলে ধরতে হবে। জাতীয় প্রেস ক্লাব যে ধারাবাহিকভাবে এই ধরনের সাংস্কৃতিক চর্চা চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।
সকাল ৯টায় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, একেএম মহসীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ। বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি উপভোগ করেন।
আরও পড়ুন
- • মেসি শিরোপা জিতলেও খুশি হবেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
- • গোল্ডেন বুট-বল-গ্লাভের দৌড়ে এগিয়ে কারা
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩
- • ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে
- • ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আঘাত
- • তারকাদের আড়ালে স্পেনের আসল স্থপতি লুইস দে লা ফুয়েন্তে
- • ইসলামে তালাক: শেষ সমাধান, প্রথম নয়
- • পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
