২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২২:৫৮

শিরোনাম
শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ পুলিশ প্রশাসনে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে অবস্থান বদলের আহ্বান ইরানের

যুক্তরাষ্ট্রকে অবস্থান বদলের আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ২১:২৮

যুক্তরাষ্ট্রকে ‘আধিপত্যবাদী’ নীতি থেকে সরে এসে ইরানের জনগণ ও তাদের স্বার্থের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, এ মনোভাব পরিবর্তন না হলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো অগ্রগতি সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির বৈঠকের পর জাতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন আরাঘচি।

ইরাকের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওয়াশিংটন সফরের অভিজ্ঞতা ও মূল্যায়ন ইরানের সঙ্গে ভাগাভাগি করা স্বাভাবিক বিষয়।

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদানে ইরানের কোনো আপত্তি নেই। দুই দেশের মধ্যে যোগাযোগের জন্য পর্যাপ্ত মধ্যস্থতাকারীও রয়েছে।

তবে তিনি দাবি করেন, মূল সমস্যা যোগাযোগে নয়; বরং যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক, অতিরিক্ত ও আধিপত্যবাদী’ নীতিতে। এ ধরনের অবস্থানের বিরুদ্ধে ইরান বরাবরই দৃঢ় অবস্থান নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের জনগণ ও তাদের জাতীয় স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন ছাড়া দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন