২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২২:১১

শিরোনাম
শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ পুলিশ প্রশাসনে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ২১:০১

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে।

স্থানীয় সময় বিকেল ৪টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় প্রতি ব্যারেল ১০০ দশমিক ১৭ ডলারে। আগের দিনের ৯৪ দশমিক ০৭ ডলার থেকে যা প্রায় ৬ দশমিক ৫ শতাংশ বেশি। খবর আনাদোলু এজেন্সির।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এর দাম ছিল ৮৬ দশমিক ৮০ ডলার। একদিনে দাম বেড়েছে প্রায় ৫ দশমিক ৪৬ শতাংশ।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার শঙ্কায় বৈশ্বিক সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন