২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২২:৫৮

শিরোনাম
শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ পুলিশ প্রশাসনে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ বছর পর লর্ডসে ফিরছে বাংলাদেশ

১৭ বছর পর লর্ডসে ফিরছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ২১:৩২

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ মে লর্ডসে একমাত্র টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১০ সালের পর এটিই হবে ইংল্যান্ডের মাটিতে টাইগারদের প্রথম টেস্ট ম্যাচ।

বাংলাদেশ সর্বশেষ ২০১০ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল। ওই সফরের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল লর্ডসে। যদিও ম্যাচটি জিতেছিল ইংল্যান্ড, তবে বাংলাদেশের হয়ে তামিম ইকবালের সেঞ্চুরি এবং শাহাদাত হোসেনের পাঁচ উইকেট লর্ডসের বিখ্যাত অনার্স বোর্ডে জায়গা করে নেয়।

এরপর আর ইংল্যান্ডে টেস্ট খেলেনি বাংলাদেশ। ২০১৬ সালে ইংল্যান্ড বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল। চট্টগ্রামে প্রথম টেস্টে হারের পর মিরপুরে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দলের মধ্যে অনুষ্ঠিত ১০টি টেস্টের মধ্যে সেটিই টাইগারদের একমাত্র জয়।

২০২৭ সালের লর্ডস টেস্ট বাংলাদেশের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ এর এক বছরেরও কম সময় আগে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়ার সূচি রয়েছে বাংলাদেশের।

একই বছরে বাংলাদেশের নারী দলও ইংল্যান্ড সফর করবে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন