বিশ্বকাপ ফাইনালে ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৯:৩১
বিশ্বকাপ ফাইনালের আগে কেপ ভার্দের গোলরক্ষক জোসিমা ভোজিনহার পরিবারের চার সদস্যকে ভিআইপি টিকিট উপহার দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। শুধু টিকিটই নয়, কেপ ভার্দে থেকে ফাইনালের ভেন্যুতে আসা-যাওয়ার পুরো ভ্রমণ ব্যয়ও নিজে বহন করেন তিনি।
আর্থিক সংকটের কারণে ভোজিনহার পরিবারের পক্ষে স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখা সম্ভব ছিল না। বিষয়টি জানার পর নিজের প্রতিনিধিদের মাধ্যমে তাদের জন্য ফাইনালের ভিআইপি টিকিটের ব্যবস্থা করেন মেসি। পরে তারা গ্যালারিতে বসে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ করেন। যদিও সেই ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোল ডটকম জানায়, মেসি বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন যাতে ভোজিনহার পরিবারের সদস্যরা কোনো খরচ ছাড়াই ফাইনাল দেখতে পারেন।
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই দারুণ নৈপুণ্য দেখায় কেপ ভার্দে। গ্রুপ পর্বে তারা স্পেন ও উরুগুয়ের বিপক্ষে অপরাজিত ছিল। শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষেও ১১১ মিনিট পর্যন্ত ২-২ সমতা ধরে রেখেছিল দলটি। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।
৪০ বছর বয়সী ভোজিনহা পুরো টুর্নামেন্টে ১৮টি সেভ করেন। বিশ্বকাপের এক আসরে ৪০ বছর বা তার বেশি বয়সে এর চেয়ে বেশি সেভ করতে পেরেছেন কেবল ইংল্যান্ডের পিটার শিলটন ও ইতালির দিনো জফ।
চিলির সংবাদমাধ্যম লা তের্সেরার বরাতে গোল ডটকম জানায়, ম্যাচ শেষে মেসির সঙ্গে হওয়া আবেগঘন মুহূর্তের কথাও তুলে ধরেন ভোজিনহা।
তিনি বলেন, “ম্যাচ শেষে আমি মেসির কাছে গেলে তিনি আমাকে আলিঙ্গন করে বলেন, ‘তুমি অসাধারণ। তোমাকে নিয়ে তোমার দেশের মানুষের গর্ব করা উচিত।’ লিওনেল মেসির মতো একজনের কাছ থেকে এমন কথা শোনা আমার জন্য অবিশ্বাস্য ছিল।”
প্রতিফলন/ এজে
ভোজিনহা জানান, পরে তিনি মেসির কাছে জার্সি বদলের অনুরোধ করেন। জবাবে মেসি তাকে বলেন, সাক্ষাৎকার শেষ করে টানেলে তিনি নিজের জার্সি তুলে দেবেন।
এদিকে আর্জেন্টাইন সাংবাদিক ইয়ানিনা লাতোরের বরাতে প্রকাশিত আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ ফাইনালের আগে আর্থিকভাবে অসচ্ছল কয়েকজন সমর্থকের জন্যও ব্যক্তিগত উদ্যোগে টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি। তাদের মধ্যে ভোজিনহার পরিবারের চার সদস্যও ছিলেন।
আরও পড়ুন
- • ভারতে আন্দোলন ঘিরে উত্তাপ, রাহুলের বাসায় জরুরি বৈঠক
- • বিশ্বকাপ ফাইনালে ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’
- • আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর
- • ইনজুরিতে ‘দ্য হানড্রেড’ থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ
- • এমএলএসে মুখোমুখি দুই বার্সা লিজেন্ড, সুয়ারেজের জাদুতে ফিকে লেওয়ার অভিষেক
- • ভারতে আন্দোলনকারীদের পাশে দাড়ালেন বলিউড তারকা আলিয়া
- • বিশেষ অতিথি হিসেবে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি
- • প্রশ্নফাঁসের প্রতিবাদে এবার কলকাতায় মিছিলের প্রস্তুতি
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
