শৃঙ্খলাভঙ্গের দায়ে লিটন-মেহেদীর বিরুদ্ধে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির ব্যবস্থা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৬:৩১
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে আর্থিক জরিমানার সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি। পৃথকভাবে দুই ক্রিকেটারের বক্তব্য শোনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, লিটন দাসের বিরুদ্ধে অভিযোগ, পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা অবস্থায় বোর্ডকে না জানিয়ে বিদেশ সফরে যান তিনি। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পাওয়ার কারণে টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি এই ওপেনার।
পরে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরেন। এরপর বিসিবিকে অবহিত না করেই বিদেশ যাওয়ায় তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা না পাওয়ার পর সংবাদমাধ্যমে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন শেখ মেহেদী হাসান। ডিসিপ্লিনারি কমিটি এ ঘটনাকেও আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচনা করেছে।
জানা গেছে, শুনানিতে দুই ক্রিকেটারই নিজেদের ভুল স্বীকার করেছেন। তবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের আর্থিক জরিমানা করার সুপারিশ করেছে ডিসিপ্লিনারি কমিটি। লিটন দাসের তুলনায় শেখ মেহেদীর জন্য বেশি অর্থদণ্ডের সুপারিশ করা হয়েছে। তবে জরিমানার নির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা হয়নি।
বোর্ডের অনুমোদনের পরই জরিমানার সিদ্ধান্ত কার্যকর হবে।
আরও পড়ুন
- • বিশেষ অতিথি হিসেবে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি
- • প্রশ্নফাঁসের প্রতিবাদে এবার কলকাতায় মিছিলের প্রস্তুতি
- • এমপি গাজী নজরুলের বহিষ্কারের সিদ্ধান্ত সিইসিকে জানাল জামায়াত
- • পুলিশ প্রশাসনে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • শৃঙ্খলাভঙ্গের দায়ে লিটন-মেহেদীর বিরুদ্ধে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির ব্যবস্থা
- • হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,০১৪
- • রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
