সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৩:০৯
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের হয়ে ইতিহাস গড়া অধ্যায়ের সমাপ্তি ঘটতে পারে আগামী সেপ্টেম্বরে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
গোলডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটি হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। দীর্ঘদিন ধরে তার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনার অবসান ঘটিয়ে ওই ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি।
রোনালদোর সম্ভাব্য অবসরের মধ্য দিয়েই পর্তুগাল জাতীয় দলে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। সম্প্রতি চার বছরের চুক্তিতে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন হোর্হে জেসুস। দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছেন, নতুন কোচ হিসেবে দলে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটার পরিকল্পনা তার নেই।
দেশটির টেলিভিশন চ্যানেল ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে জেসুস বলেন, অনেকেই মনে করতে পারেন নতুন কোচ এসে দলে ব্যাপক পরিবর্তন আনবেন। তবে বাস্তবে তা হবে না। অল্প সময়ের মধ্যে অনেক নতুন খেলোয়াড়কে দলে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে রোনালদোর বর্ণাঢ্য জাতীয় দলীয় ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে অসাধারণ সব অর্জনের মধ্য দিয়ে। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২৩৩টি ম্যাচে ১৪৬টি গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে।
ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলীয় সাফল্যেও অনন্য ভূমিকা রেখেছেন রোনালদো। তার নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জেতে পর্তুগাল। এছাড়া ২০১৯ ও ২০২৫ সালে দলটি উয়েফা নেশনস লিগ শিরোপাও জেতে।
বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসর-এর হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৭৬টি গোল করা এই তারকার লক্ষ্য অবসরের আগে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালে ক্লাব ক্যারিয়ারেই পুরো মনোযোগ দেবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
- • ২০ ফুট গভীর গর্তে মাটিচাপা শ্রমিকে জীবিত উদ্ধার
- • শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে মুম্বই পুলিশের নতুন কৌশল
- • নতুন আরেকটি ভিডিও ভাইরাল- অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • জেলা পর্যায়ে উন্নত চক্ষুসেবা সম্প্রসারণে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা সরকারের : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- • সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন রোনালদো
- • বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- • রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন- আসল রহস্য কি ?
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
