অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৯:৫২
আগামী অক্টোবরে প্রথম ধাপের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্টের মধ্যেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে কমিশন।
বুধবার (২২ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আশা করছি, আগামী অক্টোবরে প্রথম ধাপের নির্বাচন করতে পারব। আগস্টের মধ্যেই তফসিল ঘোষণা করা সম্ভব হবে।’
নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচন কয়টি ধাপে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে কম সময়ে বেশি সংখ্যক নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ কিংবা সিটি করপোরেশন—কোন প্রতিষ্ঠানের নির্বাচন আগে হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক অবস্থা বিবেচনায় নিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার্থে যে ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগে শুরু হবে, সেটি পর্যায়ক্রমে শেষ করার চেষ্টা করা হবে। তবে আদালতের কোনো নির্দেশনা বা আইনগত বাধ্যবাধকতা থাকলে তা যথাযথভাবে অনুসরণ করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। একইভাবে প্রবাসী ভোটারদের অংশগ্রহণের বিষয়েও এখনো কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। সেই নির্বাচনে গ্রহণ করা কার্যকর পদক্ষেপগুলোর অনেকগুলোই স্থানীয় সরকার নির্বাচনেও প্রয়োগ করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনারের ভাষ্য, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা কমিয়ে আনতে কমিশন সর্বাত্মক প্রস্তুতি নেবে। রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি। অল্প সময়ের মধ্যেই এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বর্তমান স্থানীয় সরকার আইনকে নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট উল্লেখ করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইন সংশোধন হলে নতুন বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সংশোধন না হলেও বিদ্যমান আইনেই নির্বাচন আয়োজন সম্ভব। তাই নির্বাচন পেছানোর কোনো কারণ বা সুযোগ নেই বলে মনে করছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন
- • তেল রপ্তানি নিয়ে ট্রাম্প-ইরান উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকিতে নতুন সংকট
- • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির মেজর (অব.) মোজাফফর হোসেন
- • দিল্লির আন্দোলনের মধ্যেই মোদির বার্তা, প্রশ্নফাঁসকারীদের কঠোর শাস্তির ঘোষণা
- • অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির
- • ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে ‘জেনজি আন্দোলন’, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের
- • ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে আজ, নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ
- • রাজনৈতিক উত্তেজনায় অচল দিল্লি, সংঘর্ষের পর ইন্টারনেট ও মেট্রোতে বিধিনিষেধ
- • দুর্নীতির মামলায় ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
