২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩৬

শিরোনাম
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে এআরএফ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ খলিলুর রহমানের সার–সংকটে খাদ্য উৎপাদনের শঙ্কা, ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
শিরোনাম
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে এআরএফ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ খলিলুর রহমানের সার–সংকটে খাদ্য উৎপাদনের শঙ্কা, ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল

তেল রপ্তানি নিয়ে ট্রাম্প-ইরান উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকিতে নতুন সংকট

তেল রপ্তানি নিয়ে ট্রাম্প-ইরান উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকিতে নতুন সংকট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১১:০৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরান যদি তেল রপ্তানি করতে না পারে, তবে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে এ অঞ্চলের কোনো অবকাঠামোও নিরাপদ থাকবে না।

বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, বর্তমান পরিস্থিতি এখন ‘সব অথবা কিছুই নয়’ পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, ‘যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারি না, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না।’

গালিবাফ আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ছাড়াই হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তার ভাষ্য, সাম্প্রতিক সংঘাতের পর হরমুজ প্রণালির পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাবে না।

আরাঘচির কঠোর বার্তা

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের অবকাঠামোর ওপর যেকোনো হামলার জবাবে ‘শক্তিশালী ও চূড়ান্ত’ প্রতিক্রিয়া জানানো হবে। তিনি সতর্ক করে বলেন, এমন হামলায় যে দেশগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করবে, তাদেরও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

এক্সে দেওয়া পোস্টে আরাঘচি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন, বিশেষ করে অবকাঠামোর ওপর হামলা, কঠোর ও চূড়ান্ত জবাব ডেকে আনবে।’

হরমুজ নিয়ে নতুন সতর্কবার্তা

একটি ইরানি সামরিক সূত্র আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থাকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তাহলে তেহরান মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোসহ যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাবে।

ওই সূত্রের দাবি, হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইরান ‘ইস্পাত কঠিন সংকল্প’ নিয়ে এগোচ্ছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথকে আর কখনো দেশের বিরুদ্ধে হুমকির উৎস হতে দেবে না।

তারা আরও দাবি করেছে, ইরানের সঙ্গে সমন্বয় করে এবং তেহরানের নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা মেনে চললে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ থাকবে। অন্যথায়, দীর্ঘমেয়াদে এ জলপথের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান।

ট্রাম্পের হুমকি

এর আগে বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে ইরান যদি ক্ষেপণাস্ত্র, ড্রোন বা অন্য কোনো অস্ত্র দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র প্রতিবারই তেহরানের ভেতরে বা রাজধানীর আশপাশে থাকা একটি সেতু কিংবা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে।

ট্রাম্প লেখেন, ‘এখন থেকে হরমুজ প্রণালিতে ইরান যখনই কোনো জাহাজে হামলা চালাবে, যুক্তরাষ্ট্র একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করবে।’

এদিকে তাসনিম জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুরে একটি ক্ষেপণাস্ত্র হামলার পর একটি দ্বীপে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলার স্থান, ক্ষয়ক্ষতির পরিমাণ বা ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাত বন্ধে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় একটি কাঠামোগত সমঝোতা হলেও, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

আরও পড়ুন