২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১২:৫০

শিরোনাম
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে এআরএফ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ খলিলুর রহমানের সার–সংকটে খাদ্য উৎপাদনের শঙ্কা, ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল

তেহরান তেল রপ্তানি করতে না পারলে অন্যরাও পারবে না, হুঁশিয়ারি ইরানের

তেহরান তেল রপ্তানি করতে না পারলে অন্যরাও পারবে না, হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১১:৩৪

ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এ মন্তব্য করেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, চলমান সংঘাত এখন ‘সব অথবা কিছুই না’ পর্যায়ে পৌঁছেছে। তাঁর দাবি, ইরানকে তেল রপ্তানি থেকে বিরত রাখা হলে এ অঞ্চলের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত থাকলে হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। একই সঙ্গে প্রণালির পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনাও কম বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ইরান যদি ক্ষেপণাস্ত্র, রকেট বা ড্রোন হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলা চালাবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে টানা ১২ দিন ধরে বিমান অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি বলেছেন, যেকোনো হামলার জবাবে তেহরান ‘চোখের বদলে চোখ’ নীতি অনুসরণ করবে।

সংঘাতের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ৯৬ ডলারে পৌঁছেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পশ্চিমাঞ্চলের আহওয়াজ, রামশির ও আন্দিমেস্ক শহরের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের ড্রোন হামলা প্রতিহত করছে। একই সময়ে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামো ও পানি শোধনাগার লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে বলে দাবি করেছে ইরান।

আরও পড়ুন