মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১১:৫৬
মহেশখালীতে অবস্থিত দেশের একমাত্র ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ তিতাস গ্যাসের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালক ও নগরবাসী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, অনেক পাম্পেই ‘গ্যাস নেই’ সাইনবোর্ড ঝুলছে। কোথাও আবার গ্যাসের আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালকরা। যেসব স্টেশনে সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ রয়েছে, সেখানেও চাপ কম থাকায় প্রয়োজনীয় পরিমাণ গ্যাস নেওয়া যাচ্ছে না। ফলে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে তারা স্বাভাবিকভাবে গাড়ি চালাতে ও যাত্রী পরিবহন করতে পারছেন না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় দৈনিক আয় কমে গেছে। এতে গাড়ির জমা পরিশোধ ও পরিবারের খরচ চালানো নিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।
অন্যদিকে, সিএনজি ফিলিং স্টেশনগুলোর ব্যবস্থাপকরা জানিয়েছেন, কয়েকদিন ধরে গ্যাসের সরবরাহ স্বাভাবিক না থাকায় গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
এলএনজি সরবরাহে বিঘ্নের প্রভাব পড়েছে আবাসিক এলাকাতেও। রাজধানী ও আশপাশের জেলাগুলোতে তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। অনেক বাসাবাড়িতে চুলায় আগুন জ্বলছে না। ফলে সকালের নাশতা থেকে রাতের খাবার রান্না পর্যন্ত নিত্যদিনের কাজ ব্যাহত হচ্ছে।
যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর, বনশ্রীসহ রাজধানীর অধিকাংশ এলাকায় একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছেন বাসিন্দারা।
এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিকসহ সব শ্রেণির গ্রাহককে গ্যাসের স্বল্পচাপের মুখে পড়তে হতে পারে।
তিতাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দ্রুত কারিগরি ত্রুটি মেরামত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
আরও পড়ুন
- • বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- • রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন- আসল রহস্য কি ?
- • কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ
- • মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে
- • ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, কাল রাজধানীতে কনসার্ট
- • তেহরান তেল রপ্তানি করতে না পারলে অন্যরাও পারবে না, হুঁশিয়ারি ইরানের
- • ওমরাহ ভিসায় বড় পরিবর্তন, এক বছরেই একাধিকবার সৌদি যাওয়ার সুযোগ
- • বাজুসের নতুন মূল্যতালিকা, বেড়েছে সব ধরনের স্বর্ণের দাম
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
