২২ জুলাই ২০২৬, বুধবার, ২২:৩৯

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর

রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ২১:৪০

দেশের আবাসন খাতকে আরও গতিশীল, পরিকল্পিত ও জনবান্ধব করতে সরকারের কাছে ছয় দফা প্রস্তাব দিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল এসব প্রস্তাব তুলে ধরেন।

রিহ্যাব জানায়, দেশের জিডিপিতে আবাসন খাতের অবদান প্রায় ১৫ শতাংশ এবং এ খাতে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। এছাড়া সিমেন্ট, রড, ইট, সিরামিক, টাইলস, কাচ, রং, বৈদ্যুতিক সরঞ্জামসহ ৩০০টির বেশি শিল্প এই খাতের সঙ্গে সম্পৃক্ত।

রিহ্যাবের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— জাতীয় ভূমি জোনিং নীতিমালা প্রণয়ন, নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তের জন্য পিপিপি ভিত্তিক আবাসন কর্মসূচি, মধ্যবিত্তের জন্য এক অঙ্কের সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ, নিবন্ধন ব্যয় ও কর-ভ্যাট যৌক্তিকীকরণ, জমির মালিকদের ওপর ১৫ শতাংশ মূলধনী কর প্রত্যাহার এবং পরিকল্পনা অনুমোদন ও নিবন্ধন প্রক্রিয়ার পূর্ণ ডিজিটালাইজেশন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের উন্নয়নে সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, নগরায়ণ শুধু ঢাকাকেন্দ্রিক হলে চলবে না; দেশের অন্যান্য অঞ্চলকেও পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণ নিশ্চিত করেই উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, সরকার নিজে আবাসন ব্যবসা পরিচালনা করতে চায় না। বরং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিক প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে রিহ্যাবের উপস্থাপিত যৌক্তিক প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন খাতের পাশাপাশি মধ্যবিত্তের নিজস্ব বাসস্থানের স্বপ্নও আরও সহজ হবে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন