ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৯:৩২
চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২২ জুলাই) রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে সম্ভাব্য নির্বাচন সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ইচ্ছামতো বরখাস্ত করা উচিত নয়। ত্রাণ যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে এবং গরিব মানুষের অধিকার নষ্ট না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
চেয়ারম্যান ও মেম্বারদের ভাতা বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সম্মানজনক পর্যায়ে নেওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি। তার ভাষায়, স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্রও আরও শক্তিশালী হবে।
মির্জা ফখরুল আরও জানান, চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রমে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি এবং সরকারি ত্রাণ সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, আগে এপ্রিল মাসে ত্রাণের বরাদ্দ দেওয়া হলেও এখন থেকে সেপ্টেম্বরেই বরাদ্দ দেওয়া হবে। এতে বছরের শেষ চার মাসের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম আরও সহজ ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • কী হয়েছিল ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে?
- • মুক্তির আগেই ইতিহাস গড়ল বিজয়ের শেষ সিনেমা!
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইরানের ৪ ড্রোন গুলি করে ভূপাতিত করল জর্ডান
- • জর্ডান-বাহরাইনে আবারও ইরানের ড্রোন হামলা
- • হুথি আতঙ্কে তিন দেশের জাহাজে সতর্কতা!
- • ফিফা নয়, বিশ্বকাপের সেরা মেসিই!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
