মুক্তির আগেই ইতিহাস গড়ল বিজয়ের শেষ সিনেমা!
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৯:৩৫
রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগণ’ আগামী ২৩ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। বহুল প্রতীক্ষিত এ সিনেমা মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রে এসেছে।
চলচ্চিত্রবিষয়ক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটি ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি আয় করেছে। তামিল চলচ্চিত্রের ইতিহাসে এটি অন্যতম বড় অগ্রিম বুকিং।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতে টিকিট বিক্রির গতি কয়েক গুণ বেড়ে যায়। গত ১৯ জুলাই বুকিং শুরু হলেও শেষ দিকে দর্শকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সবচেয়ে বেশি অগ্রিম বুকিং হয়েছে তামিল সংস্করণের জন্য।
রাজ্যভিত্তিক হিসাবে তামিলনাড়ু থেকে এসেছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি, কর্ণাটক থেকে ৪ কোটি ৮৮ লাখ এবং কেরালা থেকে ১ কোটি ৮০ লাখ রুপি। এরই মধ্যে অগ্রিম বুকিংয়ে বিজয়ের আগের দুই আলোচিত সিনেমা ‘লিও’ ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে ‘জন নয়াগণ’।
বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই ভারতে ৫০ থেকে ৬০ কোটি রুপি আয় করতে পারে সিনেমাটি। শেষ মুহূর্তের টিকিট বিক্রি বাড়লে সেই অঙ্ক আরও বাড়তে পারে। পাশাপাশি বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের দিক থেকেও নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওলসহ একাধিক জনপ্রিয় তারকা। বিজয়ের বিদায়ী সিনেমা হওয়ায় ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • কী হয়েছিল ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে?
- • মুক্তির আগেই ইতিহাস গড়ল বিজয়ের শেষ সিনেমা!
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইরানের ৪ ড্রোন গুলি করে ভূপাতিত করল জর্ডান
- • জর্ডান-বাহরাইনে আবারও ইরানের ড্রোন হামলা
- • হুথি আতঙ্কে তিন দেশের জাহাজে সতর্কতা!
- • ফিফা নয়, বিশ্বকাপের সেরা মেসিই!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
