২২ জুলাই ২০২৬, বুধবার, ২১:৩০

শিরোনাম
হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কী হয়েছিল ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে?

কী হয়েছিল ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ২০:২১

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা ড্রেসিংরুমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে অধিনায়ক লিওনেল মেসির দেওয়া অনুপ্রেরণামূলক ভাষণ ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওটি প্রকাশের পর মেসির মুখে উচ্চারিত ‘সবকিছু ভুলে যাও’ বাক্যটি নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, পুরো ভিডিও সামনে আসার পর স্পষ্ট হয়েছে, এর পেছনে কোনো গোপন বার্তা ছিল না। বরং ম্যাচের চাপ ভুলে স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার কথাই বলেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, “মাথা ঠান্ডা রাখো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্ত থাকা। বাইরের সবকিছু ভুলে গিয়ে শুধু নিজের খেলাটা খেলো।”

ড্রেসিংরুম থেকে মাঠে নামার সময় দলের কৌশল নিয়েও আলোচনা করতে দেখা যায় খেলোয়াড়দের। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে কীভাবে আটকানো যায়, সে বিষয়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরামর্শ দেন ক্রিস্টিয়ান রোমেরো। একই সময়ে লিসান্দ্রো মার্তিনেজও রক্ষণভাগকে সতর্ক থাকতে বলেন, যাতে প্রতিপক্ষ বক্সে ঢুকে সহজে শট নিতে না পারে।

এদিকে, মেসিও ডিফেন্ডারদের নির্দেশ দেন পজিশন ধরে রেখে খেলার জন্য। বিশেষ করে প্রতিপক্ষ আক্রমণে এলে লিয়েন্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজকে অযথা সামনে উঠে না যাওয়ার পরামর্শ দেন তিনি।

মাঠে নামার আগে রোমেরো গোলরক্ষক দিবু মার্তিনেজকে উদ্দেশ করে বলেন, “আজকের দিনটা তোমার।” জবাবে আত্মবিশ্বাসী দিবু বলেন, “হ্যাঁ, আজ আমার দিন। এই দিনটা ইতিহাসে লেখা থাকবে।”

তবে শেষ পর্যন্ত সেই ইতিহাস আর্জেন্টিনার পক্ষে লেখা হয়নি। স্পেনের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ শিরোপার স্বপ্ন ভেঙে যায় আলবিসেলেস্তেদের।

ড্রেসিংরুমের ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা হলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। এসব বিষয়ে আমার কোনো ধারণাই নেই।”

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন