হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ২১:০৯
সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ঘোষিত নৌ অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্য ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে ঢাকা।
বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মনে করে হুতিদের এই নৌ অবরোধ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে এবং আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। একই সঙ্গে জাতিসংঘের সমুদ্র আইন সনদ অনুযায়ী লোহিত সাগরসহ আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ ও আইনসম্মত নৌ চলাচলের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগরে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্বের অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলতে পারে। তাই সমুদ্রে কর্মরত নাবিকদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক পণ্য পরিবহনের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে ঢাকা বলেছে, সমুদ্র নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিয়েছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ সম্পৃক্ততার মাধ্যমেই এ সংকটের টেকসই সমাধান সম্ভব।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক
- • না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক রাসেল
- • রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- • হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের
- • হরমুজে হামলা হলেই ইরানে পাল্টা আঘাতের হুমকি ট্রাম্পের
- • ফাইনাল হার নিয়ে মুখ খুললেন লিওনেল স্কালোনি
- • যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান
- • কী হয়েছিল ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে?
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
