যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ২০:৪৪
অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের ‘মুদ্রা স্থিতিশীলতা সহায়তা সুবিধা’ চেয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সর্বোচ্চ পাঁচ বছরের জন্য এই সহায়তা চেয়েছে ইসলামাবাদ।
বুধবার (২২ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আইএমএফের চলমান সহায়তা কর্মসূচির মধ্যেই অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছে পাকিস্তান। একই সময়ে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখার পর সৃষ্ট কূটনৈতিক পরিস্থিতিকেও কাজে লাগাতে চাইছে দেশটি।
প্রতিবেদনে বলা হয়েছে, সহায়তা অনুমোদন হলে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে, রুপির ওপর চাপ কমবে এবং বহুপাক্ষিক ঋণের ওপর নির্ভরশীলতাও হ্রাস পাবে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা পাকিস্তান।
পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকে তিনি আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানের অর্থনীতির ঝুঁকির বিষয়টি তুলে ধরেছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে আন্তর্জাতিক পুঁজিবাজারে সহজ প্রবেশাধিকার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং দেশের সার্বভৌম ঋণমান উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক জোরদার, মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং কৌশলগত প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
বর্তমানে পাকিস্তান ৭ বিলিয়ন ডলারের আইএমএফ কর্মসূচির আওতায় রয়েছে। এর আগে ২০২৩ সালে ঋণ খেলাপির ঝুঁকি এড়াতে দেশটি ৩ বিলিয়ন ডলারের স্ট্যান্ডবাই ঋণ এবং পরে ৭ বিলিয়ন ডলারের ‘এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি’সহ অতিরিক্ত ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের জলবায়ু সহায়তা পেয়েছিল।
তবে এখনো পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মূলত আইএমএফ, দ্বিপক্ষীয় সহায়তা এবং চীন ও সৌদি আরবের আর্থিক সহযোগিতার ওপর নির্ভরশীল বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক রাসেল
- • রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- • হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের
- • হরমুজে হামলা হলেই ইরানে পাল্টা আঘাতের হুমকি ট্রাম্পের
- • ফাইনাল হার নিয়ে মুখ খুললেন লিওনেল স্কালোনি
- • যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান
- • কী হয়েছিল ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে?
- • মুক্তির আগেই ইতিহাস গড়ল বিজয়ের শেষ সিনেমা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের প্রাণহানি, মোট মৃত্যুসংখ্যা ৭৭১
