ফাইনাল হার নিয়ে মুখ খুললেন লিওনেল স্কালোনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ২০:৫৪
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর জন্মশহর পুজাতোয় ফিরে আত্মসমালোচনাই করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। পরাজয়ের জন্য রেফারিকে দায়ী না করে তিনি স্পষ্টভাবে স্বীকার করেছেন, ফাইনালে স্পেনই ভালো খেলেছে।
সংবাদমাধ্যমকে স্কালোনি বলেন, ‘রেফারিং নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। এটা মেনে নিতে হবে। সম্ভবত আমরা শেষ শক্তিটুকু নিয়েই ফাইনালে উঠেছিলাম। কখনো কখনো প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করাই একজন দলের উন্নতির পথ খুলে দেয়।’
হারের পরও নিজের খেলোয়াড়দের প্রশংসা করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘এই দলকে নিয়ে আমি সবসময় গর্বিত থাকব। জিততে যেমন জানতে হয়, হারতেও জানতে হয়। আমরা সম্মানের সঙ্গে পরাজয় মেনে নিয়েছি।’
ফাইনালের পর ড্রেসিংরুমের পরিস্থিতি নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি জানান, খেলোয়াড়দের উদ্দেশে আলাদা কোনো বক্তব্য দেননি। বরং অধিনায়ক লিওনেল মেসিই দলের সঙ্গে কথা বলেছেন। ‘আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু তখন বলার মতো তেমন কিছুই ছিল না। দুঃখটাই সবাইকে ঘিরে ছিল,’ বলেন তিনি।
ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা রেখেছেন আর্জেন্টিনা কোচ। ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করলেও এরপর জাতীয় দলের দায়িত্বে থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন স্কালোনি।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক
- • না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক রাসেল
- • রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- • হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের
- • হরমুজে হামলা হলেই ইরানে পাল্টা আঘাতের হুমকি ট্রাম্পের
- • ফাইনাল হার নিয়ে মুখ খুললেন লিওনেল স্কালোনি
- • যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান
- • কী হয়েছিল ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে?
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের প্রাণহানি, মোট মৃত্যুসংখ্যা ৭৭১
