ঘরোয়া ক্রিকেটে বিসিসিআইয়ের ৫ নতুন নিয়ম
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৮:২৮
নতুন মৌসুম শুরুর আগে ভারতের ঘরোয়া ক্রিকেটে একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আনুষ্ঠানিকভাবে এগুলোকে ‘নিয়ম পরিবর্তন’ বলা না হলেও, মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সর্বশেষ আইন সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো বোলার ইচ্ছাকৃতভাবে নো-বল করলে শুধু ইনিংস নয়, পুরো ম্যাচেই তাকে বোলিং থেকে নিষিদ্ধ করতে পারবেন আম্পায়ার।
এছাড়া দিনের শেষ ওভারে কোনো ব্যাটার আউট হলেও সঙ্গে সঙ্গে দিনের খেলা শেষ হবে না। ওভারে যত বল বাকি থাকবে, নতুন ব্যাটারকে নিয়ে তা সম্পন্ন করতে হবে।
ম্যাচের ফল নিশ্চিত না হলেও নির্ধারিত সময় পর্যন্ত খেলা চালিয়ে যেতে হবে। আগে ড্র নিশ্চিত হলে অনেক সময় ইনিংস ঘোষণা বা খেলা বন্ধ করে দেওয়া হলেও নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
ঘরোয়া ওয়ানডে ম্যাচে পানিপানের বিরতির সময় কোচ মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে পারবেন। একই সঙ্গে উইকেটকিপারের গ্লাভসের অবস্থান সম্পর্কিত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এখন বোলার বল ছাড়ার ঠিক আগে গ্লাভস সঠিক অবস্থানে থাকলেই তা বৈধ হিসেবে গণ্য হবে।
ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থা, আম্পায়ার ও ম্যাচ রেফারিদের কাছে নতুন নিয়ম বাস্তবায়নের নির্দেশনা পাঠিয়েছে বিসিসিআই।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • মুক্তির আগেই ইতিহাস গড়ল বিজয়ের শেষ সিনেমা!
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইরানের ৪ ড্রোন গুলি করে ভূপাতিত করল জর্ডান
- • জর্ডান-বাহরাইনে আবারও ইরানের ড্রোন হামলা
- • হুথি আতঙ্কে তিন দেশের জাহাজে সতর্কতা!
- • ফিফা নয়, বিশ্বকাপের সেরা মেসিই!
- • ঘরোয়া ক্রিকেটে বিসিসিআইয়ের ৫ নতুন নিয়ম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
