২২ জুলাই ২০২৬, বুধবার, ১৯:৪৮

শিরোনাম
ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

ফিফা নয়, বিশ্বকাপের সেরা মেসিই!

ফিফা নয়, বিশ্বকাপের সেরা মেসিই!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৮:৩৫

২০২৬ বিশ্বকাপে শিরোপা জিততে পারেননি লিওনেল মেসি। ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। সেই ম্যাচ শেষে ফিফার গোল্ডেন বল জেতেন স্পেন অধিনায়ক রদ্রি, আর মেসিকে দেওয়া হয় সিলভার বল। তবে এবার ভিন্ন স্বীকৃতি পেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) তাদের পারফরম্যান্স বিশ্লেষণের ভিত্তিতে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে নির্বাচিত করেছে।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং বিশেষ করে নকআউট পর্বে খেলোয়াড়দের প্রভাব বিবেচনায় নিয়ে তথ্যভিত্তিক মূল্যায়ন করা হয়েছে। সেই বিশ্লেষণে সবার ওপরে ছিলেন মেসি।

আইএফএফএইচএসের ভাষ্য, “এই স্বীকৃতি আবেগ বা জনপ্রিয়তার কারণে নয়, বরং পরিসংখ্যানের নির্ভুল বিশ্লেষণের ভিত্তিতে দেওয়া হয়েছে।”

৩৯ বছর বয়সী মেসি বিশ্বকাপে সাত ম্যাচে ৬২৬ মিনিট খেলেছেন। এই সময়ে তিনি ৮ গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ, সরাসরি ১২টি গোলে অবদান রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। পুরো টুর্নামেন্টে তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩।

সংস্থাটি আরও জানায়, গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট ও ফাইনাল পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্সই মেসিকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে। বিশেষ করে নকআউট পর্বে তার অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

১৯৯১ সাল থেকে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করা আইএফএফএইচএসের মতে, তথ্যনির্ভর মূল্যায়নের মানদণ্ডে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওনেল মেসিই।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন