দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৬:৪০
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে জ্বালানি ঘাটতি নিয়ে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি বিভাগের কর্মকর্তারা।
বুধবার (২২ জুলাই) এক ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে দেশে ডিজেলের মজুত রয়েছে ৩১ দিনের, অকটেনের ৩৬ দিনের এবং পেট্রোলের ২৫ দিনের। ফলে জ্বালানি তেল নিয়ে উদ্বেগ বা সংকটের কোনো কারণ নেই। এ বিষয়ে কেউ কেউ বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়াচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে প্রাকৃতিক গ্যাস সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন জ্বালানি বিভাগের মুখপাত্র। তিনি জানান, নতুন গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এ ঘাটতি মোকাবিলায় কাজ করছে সরকার।
মনির হোসেন চৌধুরী বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) কারিগরি সমস্যার কারণে গ্যাস সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটছে। সমস্যাটির সমাধান হলে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এবার এর প্রভাব বাংলাদেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলবে না। কারণ, বাংলাদেশ যুদ্ধাক্রান্ত দেশগুলো থেকে পরিশোধিত (রিফাইন্ড) জ্বালানি তেল আমদানি করে না।
তিনি আরও জানান, অপরিশোধিত (ক্রুড) তেল এসব অঞ্চল থেকে আমদানি করা হলেও প্রয়োজন হলে বিকল্প উৎস ও রুট ব্যবহার করে সরবরাহ অব্যাহত রাখার পরিকল্পনা সরকারের রয়েছে। ফলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির
- • জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
- • রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- • দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
- • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 'গডজিলা' সিরিজের অভিনেত্রী কেলি হটল
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
