জর্ডান-বাহরাইনে আবারও ইরানের ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৮:৫১
চলমান ‘অপারেশন থান্ডার’-এর ২২তম ধাপে জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
বুধবার (২২ জুলাই) ইরনা'র বরাতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, জর্ডানের আল আজরাক বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর আবাসন, কল্যাণমূলক স্থাপনা এবং সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
একই সঙ্গে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতেও আরাশ ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের ভাষ্য অনুযায়ী, সেখানে সামরিক সরঞ্জামের গুদাম, বড় সংরক্ষণাগার এবং ভারী সামরিক বিমানের রক্ষণাবেক্ষণ শেল্টার ছিল হামলার লক্ষ্য।
বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন থান্ডার’-এর সর্বশেষ ধাপ দক্ষিণ ইরানের জনগণের প্রতি উৎসর্গ করা হয়েছে। একইসঙ্গে জনগণের সমর্থন এবং ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ও শহীদ কমান্ডারদের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী।
এদিকে, ইরানের দাবি, যুক্তরাষ্ট্র টানা ১১তম রাতের মতো দেশটির বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে, যাকে তারা ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছে। এর জবাবে পশ্চিম এশাজুড়ে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা অব্যাহত রয়েছে বলেও দাবি করেছে তেহরান।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • মুক্তির আগেই ইতিহাস গড়ল বিজয়ের শেষ সিনেমা!
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইরানের ৪ ড্রোন গুলি করে ভূপাতিত করল জর্ডান
- • জর্ডান-বাহরাইনে আবারও ইরানের ড্রোন হামলা
- • হুথি আতঙ্কে তিন দেশের জাহাজে সতর্কতা!
- • ফিফা নয়, বিশ্বকাপের সেরা মেসিই!
- • ঘরোয়া ক্রিকেটে বিসিসিআইয়ের ৫ নতুন নিয়ম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
