২২ জুলাই ২০২৬, বুধবার, ২৩:০৪

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক

সরকারের আশ্বাস না পেলে অনশন চলবেই: ওয়াংচুক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ২১:৫৭

প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা না নেওয়ার স্পষ্ট আশ্বাস পেলে তবেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন ভারতের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক।

কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে লেখা এক চিঠিতে ওয়াংচুক বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না সরকারকে এমন দ্ব্যর্থহীন নিশ্চয়তা দিতে হবে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা কেবল একটি ন্যায়সংগত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার দাবিতে শান্তিপূর্ণভাবে নিজেদের বক্তব্য তুলে ধরছে।

গত শনিবার দিল্লির জন্তর মন্তরে চলমান বিক্ষোভস্থল থেকে পুলিশ সোনম ওয়াংচুককে সরিয়ে নেয়। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কর্মসূচির অংশ হিসেবে তিন সপ্তাহ ধরে অনশন করছিলেন। তবে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

বর্তমানে গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওয়াংচুক। বুধবার তার অনশনের ২৫তম দিন চলছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন