২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২৩:৪৬

শিরোনাম
পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ভোলার যেসব এলাকায় শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ পুলিশ প্রশাসনে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন

হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের

হরমুজে মার্কিন হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ২২:৩৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে তাসনিম জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৪৮ মিনিটে লারাক দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পর দ্বীপজুড়ে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আঘাতের সুনির্দিষ্ট স্থান নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এদিকে হামলায় হতাহত কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। অন্যদিকে, অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন