আন্দোলনরত তরুণদের পাশে থাকার আহ্বান শচীনের
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ২২:৩২
ভারতে চলমান ছাত্র ও তরুণদের আন্দোলনের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন ও দিকনির্দেশনামূলক বার্তা দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে তিনি মেধা, সততা ও কঠোর পরিশ্রমের মূল্যায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের প্রয়াত বাবার শিক্ষা স্মরণ করে শচীন লেখেন, তার বাবা একজন অধ্যাপক ছিলেন এবং অসংখ্য তরুণ শিক্ষার্থীর পথপ্রদর্শক ছিলেন। ছোটবেলায় তিনি বাবার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলেন—ব্যর্থ হওয়া স্বাভাবিক, কিন্তু প্রতারণা বা জালিয়াতি কখনো গ্রহণযোগ্য নয়। জীবনে কোনো শর্টকাটের পথও বেছে নেওয়া উচিত নয়।
সমাজের দায়িত্বের প্রসঙ্গ তুলে শচীন বলেন, তরুণদের মানসিকতা গঠনে সমাজের প্রতিটি মানুষের ভূমিকা রয়েছে। যে সমাজ কঠোর পরিশ্রমের চেয়ে শুধু ফলাফলকে বেশি গুরুত্ব দেয়, সেখানে মানুষ মেধার বদলে শর্টকাটের পথ খুঁজতে শুরু করে।
পরীক্ষা ও ক্যারিয়ার-সংক্রান্ত অনিয়মের কারণে শিক্ষার্থীদের হতাশার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। শচীন বলেন, যখন শিক্ষার্থীরা মনে করে তাদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়নি, তখন তাদের হতাশা স্বাভাবিক। ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থী এমন পরিস্থিতির মুখোমুখি না হয়, তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ভারতের তরুণ সমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। তাই অভিভাবক, শিক্ষক, বন্ধু-স্বজন, শিক্ষা প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারকদের দায়িত্ব হলো সবসময় তরুণদের উৎসাহ দেওয়া এবং তাদের পাশে থাকা।
একটি বৈষম্যহীন ও ইতিবাচক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে শচীন বলেন, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে পরিশ্রম পুরস্কৃত হবে, সততাকে উৎসাহিত করা হবে এবং মেধার জয় নিশ্চিত হবে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন সমাধান খুঁজে পাওয়া সম্ভব, যা আগামী প্রজন্মের ভবিষ্যৎকে আরও নিরাপদ করবে এবং তাদের স্বপ্ন পূরণের পথ সুগম করবে।
বক্তব্যের শেষে ঐতিহ্যবাহী ‘জয় হিন্দ’ স্লোগান দিয়ে দেশের তরুণদের প্রতি নিজের আস্থা ও শুভকামনা জানান এই কিংবদন্তি ক্রিকেটার।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করেছে সফল বাস্তবায়নের উপর: অর্থমন্ত্রী
- • বাবা হতে যাচ্ছেন লামিনে ইয়ামাল?
- • ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ মায়ের মৃত্যু
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ভোলার যেসব এলাকায়
- • আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার যেসব এলাকায়
- • আন্দোলনরত তরুণদের পাশে থাকার আহ্বান শচীনের
- • এক দিনের ব্যবধানেই মোদির সাফাই গাইলেন সালমান খান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • সিরিজ বাঁচানোর মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
