২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:৪৮

শিরোনাম
পদত্যাগের প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করেছে সফল বাস্তবায়নের উপর: অর্থমন্ত্রী পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ভোলার যেসব এলাকায় শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ পুলিশ প্রশাসনে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা

বাবা হতে যাচ্ছেন লামিনে ইয়ামাল?

বাবা হতে যাচ্ছেন লামিনে ইয়ামাল?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ২৩:২৪

স্প্যানিশ ফুটবলের উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে ঘিরে নতুন এক গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। বিভিন্ন অনলাইন পোস্টে দাবি করা হচ্ছে, ইয়ামাল ও তার প্রেমিকা নাকি শিগগিরই প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন।

ভাইরাল হওয়া এসব পোস্টে আরও দাবি করা হয়েছে, ১৯ বছর বয়সেই বাবা হতে চলেছেন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে লামিনে ইয়ামাল বা তার কথিত প্রেমিকার পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। একই সঙ্গে আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমও এমন তথ্য নিশ্চিত করেনি।

ফলে বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত এ দাবি সত্য বলে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন লামিনে ইয়ামাল। আর সেই কারণেই নতুন এই গুঞ্জনও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন