গানের সুরে নিউইয়র্ক মাতাবেন জনপ্রয় অভিনেতা অপূর্ব!
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০০:১৯
অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের হৃদয় জয় করা জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার ভিন্ন এক পরিচয়ে হাজির হচ্ছেন।
অভিনয়ের পাশাপাশি বাংলা নাটকের এই ‘বড় ছেলে’র গানও যে তার গভীর ভালোবাসার জায়গা, সেটি এবার তুলে ধরতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’-এ।
একজন প্রতিষ্ঠিত অভিনেতা হয়েও নিজের শখ, আবেগ ও ভালোবাসার জায়গাকে গুরুত্ব দিয়ে লাইভ কনসার্টে গাইতে আসা সত্যিই সাহসের ব্যাপার! অপূর্ব সেই সাহসটাই দেখা যাচ্ছেন!
নিজের ফ্যান পেইজে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’-এর একটি পোস্টার পোস্ট করেছেন অপূর্ব। এরপর তার অনুসারীরা বলছেন, শিল্পের কোনো একক সীমা নেই; একজন শিল্পী চাইলে অভিনয়, গান কিংবা অন্য যেকোনো সৃজনশীল মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারেন।
ধারণা করা যাচ্ছে, ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ আয়োজনটি একজন অভিনেতাকে পূর্ণ সম্মান দিয়ে সংগীতশিল্পী হিসেবে মঞ্চে তুলে ধরার এই উদ্যোগ ভিনদেশে নতুন ধরনের সাংস্কৃতিক দৃষ্টান্ত তৈরি করতে পারে।
অপূর্ব বলেন, আমেরিকার এই আয়োজনে পরিপূর্ণ সম্মান দিয়ে আমাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখানে আমার পছন্দের শিল্পীদের গানগুলো গাওয়ার চেষ্টা করব। মাঝে হয়তো নিজের গাওয়া নাটকের একটি গানও গাইব।
তিনি আরও বলেন, যারা এই একক কনসার্টের আয়োজন করেছে, তারা আগামীতে অন্য শিল্পীদেরও প্রাপ্য সম্মান দিয়ে গান গাওয়াবে বলে বিশ্বাস করি। দারুণ একটা আয়োজনে আমাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার পরে যারা এখানে গান করবেন, তাদের জন্যও এটা ভালো কিছু হবে বলে আশা করছি।
‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্টটি ৮ আগস্ট দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে। টিকেটের মূল্য থাকছে ১০০ ডলার এবং ভিআইপি ৩০০ ডলার। অনুষ্ঠানটি আয়োজন করেছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • সাবেক এমপি শিউলি আজাদ জামিনে মুক্ত
- • থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার
- • পদত্যাগের প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- • মুক্তি পেলেন গতকাল আটককৃত 'ধুরন্ধর' অভিনেত্রী আয়েশা খান
- • চলতি মাসের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার
- • প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে নতুন মোড়, ইন্টারনেট বন্ধ করে ছাত্র হামলা
- • গানের সুরে নিউইয়র্ক মাতাবেন জনপ্রয় অভিনেতা অপূর্ব!
- • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করেছে সফল বাস্তবায়নের উপর: অর্থমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • সিরিজ বাঁচানোর মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
