২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:১৮

শিরোনাম
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করেছে সফল বাস্তবায়নের উপর: অর্থমন্ত্রী পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ভোলার যেসব এলাকায় শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ পুলিশ প্রশাসনে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

এক দিনের ব্যবধানেই মোদির সাফাই গাইলেন সালমান খান

এক দিনের ব্যবধানেই মোদির সাফাই গাইলেন সালমান খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ২২:২১

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে একদিনের ব্যবধানে অবস্থান বদলালেন বলিউড অভিনেতা সালমান খান। বুধবার আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করার পর বৃহস্পতিবার তিনি শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমান লেখেন, “শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তাদের আর উদ্বিগ্ন হওয়ার বা বাবা-মাকে উদ্বেগে রাখার প্রয়োজন নেই। মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই এ বিষয়ে টুইট করেছেন। আমার বিশ্বাস, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই শিক্ষার্থীদের বলছি, বাড়ি ফিরে যাও, বাবা-মায়ের কাছে ফিরে যাও।”

একই পোস্টে সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতিও অনশন ভেঙে দেওয়ার আহ্বান জানান তিনি। সালমান লেখেন, “সোনম, যথেষ্ট হয়েছে। আর অনশন বাড়িয়ো না। ভবিষ্যতে প্রয়োজন হলে সেই লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করে রাখ। আমার বিশ্বাস, আর সেই প্রয়োজন হবে না। কিছু খেয়ে নাও। চাইলে বাড়ি থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দেব।”

সালমানের এই অবস্থান পরিবর্তনে বিস্ময় প্রকাশ করেছেন অনেক ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, কোনো ধরনের চাপের কারণেই তিনি এমন বার্তা দিয়েছেন। যদিও এ বিষয়ে অভিনেতা নিজে কোনো ব্যাখ্যা দেননি।

এর আগে বুধবার দেওয়া পোস্টে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন সালমান। তিনি লিখেছিলেন, প্রশ্নপত্র ফাঁস একটি গুরুতর বিষয় এবং উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থান প্রশংসনীয়। পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলনের ওপর সহিংসতার ঘটনায় আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেছিলেন তিনি।

সেদিনের পোস্টে সালমান আরও বলেন, শিক্ষার্থীদের সাহস, নিষ্ঠা ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয় তাকে অনুপ্রাণিত করেছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদই সঠিক পথ। তবে মাত্র একদিনের ব্যবধানে তার নতুন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন