২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৭:৩১

শিরোনাম
পুলিশ প্রশাসনে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের জেলা পর্যায়ে উন্নত চক্ষুসেবা সম্প্রসারণে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা সরকারের : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আবারও পর্দায় দেখা যাবে তাহসানকে!

আবারও পর্দায় দেখা যাবে তাহসানকে!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৬:০৪

দেশের বিখ্যাত সংগীতশিল্পী-অভিনেতা ও সঞ্চালক তাহসান খান আবারও পর্দার সামনে আসছেন। তবে সেটি হবে ভিন্ন ভূমিকায়। অভিনয় থেকে সরে দাঁড়ানোর পর তিনি ঘোষণা দিয়েছিলেন আর কোনো নতুন গান প্রকাশ করবেন না। এরপর থেকেই তাহসানকে আর গান ও অভিনয়ে দেখা যায়নি। 

জানা গেছে, আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্টের বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’র সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন তাহসান খান। 

প্রতিযোগিতাটির বিচারকের আসনে দেশের সংগীতাঙ্গনের পাঁচ নন্দিত মুখ থাকছেন বলে জানা যায়। তারা হলেন ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর। 

উল্লেখ্য, ইউরোভিশন সং কনটেস্ট বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা, যা ১৯৫৬ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। এর আয়োজক ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। 

এবারই প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়াতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। 

বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করতেই আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি। 

নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন