রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৬:১০
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করছেন বলে বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। তাদের দাবি, শুক্রবার দুপুরের মধ্যে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাবেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের দায়িত্বে থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে সংবিধান অনুযায়ী তার কাছেই শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পরে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে গঠিত নতুন সরকারও তার কাছেই শপথ গ্রহণ করে।
গত দুই বছরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের দাবি জানালেও বিএনপি তখন তার দায়িত্বে বহাল থাকার পক্ষে অবস্থান নেয়। তবে সাম্প্রতিক সময়ে সেই অবস্থানে পরিবর্তন এসেছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, চলতি মাসের শুরুতে সরকারিভাবে নয়, মৌখিকভাবে রাষ্ট্রপতিকে পদত্যাগের অনুরোধ জানানো হয়। তখন তিনি কিছু সময় চান। এরপর শুক্রবার পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতির পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় স্নায়ুবিষয়ক জটিল রোগ ধরা পড়েছে। চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, গত ৯ মে লন্ডনে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির টেলিফোনে কথা হয়েছিল। পরে গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি জানতে পারার পর তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সরকার বা বঙ্গভবনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বিধান রয়েছে।
আরও পড়ুন
- • প্রশ্নফাঁসের প্রতিবাদে এবার কলকাতায় মিছিলের প্রস্তুতি
- • এমপি গাজী নজরুলের বহিষ্কারের সিদ্ধান্ত সিইসিকে জানাল জামায়াত
- • পুলিশ প্রশাসনে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • শৃঙ্খলাভঙ্গের দায়ে লিটন-মেহেদীর বিরুদ্ধে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির ব্যবস্থা
- • হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,০১৪
- • রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন
- • আবারও পর্দায় দেখা যাবে তাহসানকে!
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
