২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৬:১৪

শিরোনাম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের জেলা পর্যায়ে উন্নত চক্ষুসেবা সম্প্রসারণে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা সরকারের : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৪:৪৩

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ বিষয়ে সরকার অবগত নয় এবং বিষয়টি আপাতত গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখবো।’

এ সময় সাংবাদিকরা বলেন, বিষয়টি শুধু গুঞ্জন নয়, বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাহলে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন।’

রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, সে ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে— এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে চাইলে পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত অথবা যে কোনো কারণে, সেই সুযোগ রয়েছে।’

তবে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলেও স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আরও পড়ুন