প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটির ভেতর মিলেছে ধারালো ব্লেড
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৪:৫১
বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতর মিলেছে একটি ধারালো ব্লেড। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল সূত্র জানায়, বুধবার টিফিন বিতরণের পর প্রথম শ্রেণির এক ছাত্রী রুটি ছিঁড়ে খাওয়ার সময় ভেতরে একটি গোটা ব্লেড দেখতে পায়। সঙ্গে সঙ্গে বিষয়টি সে তার শ্রেণিশিক্ষককে জানায়।
সৌভাগ্যবশত, রুটিটি মুখে দেওয়ার আগেই ব্লেডটি চোখে পড়ায় কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার জানান, বিষয়টি জানার পরপরই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এদিকে, সরকারি টিফিনের খাবারে এমন গাফিলতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং করপোরেশন’-এর প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিনি নিজে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন
- • আবারও পর্দায় দেখা যাবে তাহসানকে!
- • শিক্ষার্থীদের আন্দোলনে এবার সমর্থন জানালেন আলিয়া ভাট
- • যে কারণে সৌদির সঙ্গে পরমানবিক চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র
- • এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা
- • অপরাধ পরিস্থিতি নিয়ে টিআইবির দাবি নাকচ করলেন ডিএমপি কমিশনার
- • বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের প্রতিরক্ষা বাজেট বিল পাস
- • প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটির ভেতর মিলেছে ধারালো ব্লেড
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
