২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০১:৪৩

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা

বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০০:৩৩

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে দিনাজপুর অঞ্চলের মরিচের ক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে কাঁচামরিচের সরবরাহে সংকট দেখা দিয়েছে। এর ফলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ১৩০ টাকা বেড়ে বর্তমানে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এতে ভোক্তাদের পাশাপাশি লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকরাও।

বুধবার (২২ জুলাই) দিনাজপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগেও ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচামরিচ এখন ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলাতেও একই চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট হওয়ায় স্থানীয় উৎপাদন কমেছে। ফলে পাইকারি বাজার থেকেই বেশি দামে মরিচ কিনতে হচ্ছে। ভারত থেকে আমদানির উদ্যোগ থাকলেও চালান পৌঁছাতে আরও কয়েক দিন লাগবে বলে জানিয়েছেন তারা।

এদিকে কাঁচামরিচের পাশাপাশি অন্যান্য সবজির দামও বেড়েছে। বর্তমানে পটল ও ঢেঁড়স ৫০ টাকা এবং শসা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অতিরিক্ত বৃষ্টিতে মরিচ গাছ নষ্ট হয়ে ফলন কমে যাওয়ায় উৎপাদন খরচও তুলতে পারছেন না বলে জানিয়েছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া স্বাভাবিক হলে এবং নতুন উৎপাদন বাজারে এলে কাঁচামরিচের দাম কিছুটা কমতে পারে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন