শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৬:২৫
সরকার আমদানির ওপর শুল্ক ছাড় দিলেও দেশের বাজারে কমেনি মসলার দাম। বরং জিরা ছাড়া প্রায় সব ধরনের মসলার দাম বেড়েছে। এতে স্বস্তি না পেয়ে উল্টো বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আমদানি করা সব ধরনের মসলার ওপর আরোপিত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে সরকার। উদ্দেশ্য ছিল বাজারে দাম কমিয়ে ভোক্তাদের স্বস্তি দেওয়া। তবে বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজেটের পর জিরার দাম কিছুটা কমলেও দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, কাজুবাদাম, কাঠবাদাম ও আলুবোখারাসহ অধিকাংশ মসলার দাম আগের তুলনায় বেড়েছে। ফলে শুল্ক ছাড়ের সুবিধা ভোক্তারা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
ক্রেতাদের দাবি, বাজার তদারকির ঘাটতির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ী চক্র অতিরিক্ত মুনাফা করছে। সরকারের শুল্ক ছাড়ের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।
অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, বাজারে মসলার সরবরাহে কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান বলেন, চাহিদা ও যোগানের ভিত্তিতে বাজারে পণ্যের দাম কিছুটা ওঠানামা করা স্বাভাবিক। তবে বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ হসানুজ্জামান জানান, বিদায়ী অর্থবছরে দেশে প্রায় ৫ লাখ টন মসলা আমদানি করা হয়েছে। সরকারও আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান
- • এশিয়া বিজনেস ল' জার্নালে দেশ সেরা তিন আইনজীবী
- • আদালতে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করলেন বিচারক
- • মেসিকে নিয়ে অপপ্রচার, এবার আদালতে আফা
- • আদালতেই বিচারকের ছোড়া পেপারওয়েটে রক্তাক্ত নারী আইনজীবী
- • মেসির দলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ন তারকা কাসেমিরো
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
