২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০০:৪৬

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

মেসিকে নিয়ে অপপ্রচার, এবার আদালতে আফা

মেসিকে নিয়ে অপপ্রচার, এবার আদালতে আফা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ২৩:২৭

বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে ছড়িয়ে পড়া বিতর্ক, ভুয়া তথ্য ও সাইবার অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (আফা)। লিওনেল মেসি ও পুরো দলকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে অভিযোগ তুলে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানহানির মামলা প্রস্তুত করছে সংস্থাটি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালীন ও পরবর্তী সময়ে মেসিদের বিরুদ্ধে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে তদন্ত ও আইনি পদক্ষেপ নিতে ইতোমধ্যে বিশেষ আইনজীবী দল গঠন করেছে আফা।

মূল বিতর্কের সূত্রপাত হয় রাউন্ড অব সিক্সটিনে মিশরকে ৩-২ গোলে হারানোর পর। ম্যাচ শেষে মিশরের কোচ ও কয়েকজন খেলোয়াড় প্রকাশ্যে ফিফার বিরুদ্ধে আর্জেন্টিনাকে অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন। যদিও ফিফার রেফারিং বিভাগের প্রধান পিয়েরলুইজি কোলিনা সেই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন।

এরপর ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে কয়েকজন স্প্যানিশ ফুটবলারের উত্তপ্ত বাকবিতণ্ডা এবং লিসান্দ্রো মার্তিনেজসহ কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়ের আচরণ নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়।

আফার দাবি, ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পাদিত ছবি, বিকৃত ভিডিও এবং মিথ্যা তথ্য ছড়িয়ে লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে।

বর্তমানে আফার আইনজীবীরা ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া পোস্ট, অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত কনটেন্টের প্রমাণ সংগ্রহ করছেন।

সংস্থাটি জানিয়েছে, শুধু ভুয়া তথ্য তৈরি করাদের নয়, বরং ইচ্ছাকৃতভাবে এসব বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়া ব্যবহারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন