২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০০:৩১

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

মেসির দলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ন তারকা কাসেমিরো

মেসির দলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ন তারকা কাসেমিরো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ২৩:১৭

লিওনেল মেসির দল ইন্টার মিয়ামিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ফ্রি ট্রান্সফারে তাকে দলে ভেড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আমেরিকান ক্লাবটি। এর মাধ্যমে মেসির সঙ্গে একই দলে খেলবেন কাসেমিরো, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার একাধিক ক্লাসিকোয় যার মুখোমুখি হয়েছিলেন তিনি।

বুধবার এক অফিশিয়াল বিবৃতিতে নিশ্চিত হওয়া এই চুক্তির মাধ্যমে ২০২৭ মৌসুম পর্যন্ত ক্লাবটির সঙ্গে যুক্ত থাকবেন কাসেমিরো। চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। তবে ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরই তাকে খেলাতে পারবে মিয়ামি।

চৌত্রিশ বছর বয়সী কাসেমিরো গত মৌসুম শেষে চুক্তি ফুরিয়ে যাওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন। অনেকেই ধারণা করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের পরই তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। সেই ধারণাই সত্যি হলো।

নতুন এই চ্যালেঞ্জ নিয়ে উচ্ছ্বসিত এই ব্রাজিলিয়ান ফুটবলার জানান, আরও শিরোপা জেতার তাড়না থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের নতুন ক্লাবের ওয়েবসাইটে কাসেমিরো বলেন, ‘জেতা এবং নিজের উন্নতি অব্যাহত রাখাই আমাকে সবসময় অনুপ্রাণিত করে। ক্লাব যে পরিকল্পনা আমার সামনে তুলে ধরেছে এবং এই চুক্তি সম্পন্ন করতে যে পরিশ্রম করেছে, তা আমার কাছে অনেক কিছু বোঝায়।’

তিনি আরও বলেন, ‘এই আস্থার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং মাঠে ও মাঠের বাইরে, ম্যাচে কিংবা প্রতিদিনের অনুশীলনে, এর প্রতিদান দিতে মুখিয়ে আছি। ক্লাব এবং সমর্থকদের জন্য নিজের সবটুকু উজাড় করে দেব।’

সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়কে স্বাগত জানিয়েছেন ক্লাবের সহ-স্বত্বাধিকারী ডেভিড বেকহ্যাম। নিজের প্রজন্মের অন্যতম সফল একজন খেলোয়াড়কে দলে টানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

বেকহ্যাম বলেন, ‘কাসেমিরো এবং তার পরিবার ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছে জেনে আমি দারুণ খুশি। একজন খেলোয়াড় এবং মানুষ হিসেবে আমি সবসময়ই তাকে প্রশংসা করে এসেছি। সে জয়ে অভ্যস্ত একজন চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডে দুর্দান্ত ক্যারিয়ারের পর, তার নতুন গন্তব্য হিসেবে মিয়ামি বেছে নেওয়াতে আমি আনন্দিত।’

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে আট মৌসুমে খেলে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা এবং তিনটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন তিনি। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান তিনি। সেখানে জিতেছেন এফএ কাপ এবং ইংলিশ লিগ কাপ শিরোপা। এছাড়া ব্রাজিলের হয়ে একটি কোপা আমেরিকা জয়ের অভিজ্ঞতা আছে তার।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন