নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০১:০৫
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে বিস্তারিত আলোচনায় প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের চাহিদা অনুযায়ী যত সময় প্রয়োজন, তত সময় আলোচনায় আপত্তি নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষাকালীন অধিবেশনের টানা তিন দিন ধরে নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়ে আসছিল বিরোধী দলগুলো। এর পরিপ্রেক্ষিতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিষয়টি নিয়ে আলোচনার ঘোষণা দেন।
বুধবার (২২ জুলাই) দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেপি নাড্ডা বলেন, সরকার প্রশ্নফাঁসের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “সংক্ষিপ্ত আলোচনা হোক বা দীর্ঘ—যত সময় প্রয়োজন, তা সংসদের কার্য-উপদেষ্টা কমিটিতে নির্ধারণ করা হবে। বিরোধীরা ১২ ঘণ্টা, ১৮ ঘণ্টা বা তারও বেশি সময় চাইলে সরকার আলোচনায় প্রস্তুত।”
নাড্ডা আরও বলেন, অভিযোগ-পাল্টা অভিযোগের পরিবর্তে সমস্যার সমাধানে গঠনমূলক আলোচনা হওয়া উচিত। দেশের ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তবে সংবাদ সম্মেলনে বিরোধীদেরও সমালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস ও তাদের জোটের শাসিত তেলেঙ্গানা এবং ঝাড়খণ্ডেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, তাই বিষয়টি রাজনৈতিকভাবে না দেখে সার্বিকভাবে সমাধানের দিকে এগোনো প্রয়োজন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • ‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়
- • নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত সরকার
- • রাশিয়ায় মাদক পাচারে ধরা পড়ল এক অদ্ভুত কৌশল!
- • শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যা বললেন সালমান খান
- • বৃষ্টিতে মরিচের ক্ষেত নষ্ট, কেজিতে বাড়ল ১৩০ টাকা
- • ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- • এইচএসসি পরীক্ষার্থী সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
