২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০২:১৭

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়

‘নিঃস্ব’ নয়, নতুন ছবির নাম নিয়ে মুখ খুললেন হৃদয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০১:০৯

‘বরবাদ’-এর বাণিজ্যিক সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে নতুন সিনেমার সম্ভাব্য নাম ‘নিঃস্ব’ এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নির্মাতা।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ছবিটির সম্ভাব্য নাম ‘নিঃস্ব’ হতে পারে বলে খবর প্রকাশিত হয়। একই সঙ্গে অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্পে নির্মিত সিনেমাটি ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনার কথাও জানানো হয়।

তবে বুধবার (২২ জুলাই) এক সাক্ষাৎকারে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, এখনো চিত্রনাট্য লেখা শেষ হয়নি। তাই ছবির নামও চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, “‘নিঃস্ব’ ও ‘হায়েনা’সহ আরও কয়েকটি নাম শুনেছি। তবে এগুলোর কোনোটিই ছবির নাম হচ্ছে না। এখন পর্যন্ত কোনো নামই ঠিক করা হয়নি। আশা করছি, ১০ দিনের মধ্যে নাম জানাতে পারব। শিল্পী নির্বাচন চূড়ান্ত করতেও আরও কিছু সময় লাগবে।”

গত ২ জুলাই নতুন সিনেমার চুক্তি সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। সেদিন পরিচালক হৃদয় ও প্রযোজকদের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লেখেন, “‘বরবাদ’ টিম আবার ফিরছে। চলুন, আবারও ইতিহাস গড়ি।”

এই ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে নতুন সিনেমা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে ছবিটি ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন